• সর্বশেষ সংবাদ স্ক্রল

    খুলনা মহাসড়কে বাস দুর্ঘটনা: নিহত ২ আহত ৭

      প্রতিনিধি 7 November 2025 , 6:46:33 প্রিন্ট সংস্করণ

    বাগেরহাটে যাত্রীবাহী বাস উলটে খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাগেরহাটের রামপালের মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস উলটে খাদে পড়ে ২জন বাসযাত্রী নিহত হয়েছেন। এছাড়া আরও ৭জন বাসযাত্রী ও মোটরসাইকেল আরোহী আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

    মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন জানান, মোংলা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসটি দুপুরের দিকে মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ৭টি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

    বিজ্ঞাপন

    এ সময় বাসটি হার্ডব্রেক করলে উলটে পাশের খাদে পড়ে। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। আর গুরুতর আহত হয় ৭জন। আহতরা বাস ও মোটরসাইকেলের আরোহী। আহতদেরকে উদ্ধার করে সংলগ্ন ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

    স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা এমরান জানান, মোটরসাইকেলে যারা ছিলেন তারা পর্যটক। তারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশে মোংলায় যাচ্ছিলেন। রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:49 PM জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ 1:30 PM ফিতরার হার নির্ধারণ : জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা 1:07 PM বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক 12:56 PM সম্রাটের ২০ বছর কারাদণ্ড 12:47 PM প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত জামায়াত ইসলামীর 12:37 PM বাংলাদেশের ডিম-মুরগিতে নিষেধাজ্ঞা দিলো সৌদি 12:30 PM খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে ২ প্রতিমন্ত্রীর বৈঠক 12:10 PM ‘বইমেলায় মবের কোনো আশঙ্কা নেই’ 11:39 AM পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনও তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 11:26 AM পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা