• অর্থনীতি

    একীভূত প্রক্রিয়ায় থাকা ৫ ব্যাংকের পরিচালনা পরিষদ বিলুপ্ত

      প্রতিনিধি 5 November 2025 , 3:54:18 প্রিন্ট সংস্করণ

    সংগৃহীত ছবি
    সংগৃহীত ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    একীভূত প্রক্রিয়ায় থাকা ৫টি বেসরকারি ব্যাংকের পরিচালনা পরিষদ বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (৫ নভেম্বর) এ সিদ্ধান্তের ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক।

    এর আগে গত ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সংকটে পড়া পাঁচ শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংক- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করার প্রস্তাব অনুমোদন করে।

    একের পর এক দুরবস্থায় পড়া এসব ব্যাংককে একীভূত করে একটি নতুন শরিয়াহভিত্তিক বাণিজ্যিক ব্যাংক গঠনের সিদ্ধান্ত হয়। নতুন ব্যাংকের জন্য প্রস্তাবিত দুটি নাম হলো- ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ ও ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’। ব্যাংকটি পেশাদারির ভিত্তিতেএবং বাণিজ্যিকভাবে পরিচালিত হবে বলে জানানো হয়।

    বিজ্ঞাপন

    ৯ অক্টোবর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, একীভূত প্রক্রিয়ায় কোনো কর্মকর্তা-কর্মচারী চাকরি হারাবেন না এবং কোনো আমানতকারী তার আমানত হারাবেন না।

    নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা, আর পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। পাঁচ ব্যাংকের সব সম্পদ ও দায় নতুন ব্যাংক গ্রহণ করবে। পরিশোধিত মূলধনের মধ্যে ২০ হাজার কোটি টাকা সরকার প্রদান করবে-এর মধ্যে ১০ হাজার কোটি নগদে এবং বাকি ১০ হাজার কোটি টাকা সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে তোলা হবে।

    সুকুক হলো শরিয়াহভিত্তিক বন্ড, যা সুদভিত্তিক বন্ডের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

    এ ছাড়া প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার আমানত বেইল-ইন প্রক্রিয়ার মাধ্যমে শেয়ারে রূপান্তর করা হবে। পরবর্তীতে রেজল্যুশন পরিকল্পনা অনুযায়ী এসব শেয়ার ফেরত দেওয়া হবে। বেইল-ইন হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের দায় বা ঋণের একটি অংশ বাতিল করে তা শেয়ারে রূপান্তর করা হয়।

    প্রাথমিকভাবে নতুন ব্যাংকটি রাষ্ট্রমালিকানাধীন থাকবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে এর মালিকানা বেসরকারি খাতে হস্তান্তর করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:33 PM সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি: প্রধানমন্ত্রী 9:27 PM জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কোন পদে কে 7:29 PM ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 7:01 PM ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার: বাসায় বিশ্রামে তানিয়া বৃষ্টি 6:47 PM ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনকে দফতর বণ্টন 5:31 PM মিসরে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত 5:20 PM ফাহিমার অলরাউন্ড নৈপুণ্য: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ 5:11 PM শনিবার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 4:52 PM সিএনজি স্টেশন প্রতিদিন ৬ ঘণ্টা করে বন্ধ 4:31 PM বাংলাদেশ ও মালয়েশিয়া: দুই প্রধানমন্ত্রীর টেলিফোনে শুভেচ্ছা বিনিময়