• অপরাধ

    মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, আটক দুই

      প্রতিনিধি 2 November 2025 , 11:55:11 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জের ধরে রাসেল (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু রিয়াদ ও বিপ্লব আহত হয়েছেন।

    শনিবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে নবীনগর হাউজিংয়ে চার নম্বর সড়কে এ হামলার ঘটনা ঘটে।

    নিহত রাসেল মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রুদ্রপড়া গ্রামের আফছার আলমের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। বর্তমানে চদ্রিমা মডেল টাউনে পরিবারের সাথে থাকেন।

    এ ঘটনায় মেহেদী হাসান বাবু ও মোবারক নামে দুইজনকে আটক করা হয়েছে।

    বিজ্ঞাপন

    নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। নিহতের বাবা আফছার আলম বাদী হয়ে সাতজনের নামসহ অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন।

    নিহতের বাবার বরাতে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) অহিদুল ইসলাম বলেন, শনিবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে তার অটোরিকশা গ্যারেজ করে দুই বন্ধুসহ ফেরার পথে নবীনগর হাউজিং চার নম্বর রোডের সেলিম সাহেবের বাসার সামনে ১৫/২০ জন তাদের উপর হামলা চালায়। এতে তারা তিনজনই আহত হন। পরে তাদেরকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে গুরুতর আহত রাসেল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত আপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:21 PM রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার 5:08 PM কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৫ 4:32 PM পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন 1:11 PM জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি 12:37 PM প্রথমবারের মতো প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান 12:02 PM ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 11:31 AM ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন 9:33 PM সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি: প্রধানমন্ত্রী 9:27 PM জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কোন পদে কে 7:29 PM ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান