• বাণিজ্য

    আজ থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত সব সিম, মিলবে না নেটওয়ার্কও

      প্রতিনিধি 30 October 2025 , 9:11:28 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    একজনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ১০টির বেশি মোবাইল সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা হবে। ফলে এখন থেকে এসব সিমে মিলবে না নেটওয়ার্কও।

    সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিটিআরসি এ তথ্য জানায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন গ্রাহক তার এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন রাখতে পারবেন। এর বেশি সিম নিবন্ধিত থাকলে বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করতে হবে।

    বিজ্ঞাপন

    গ্রাহকদের জানানো হয়েছে, তারা পছন্দমতো ১০টি সিম সক্রিয় রাখতে পারবেন। এর অতিরিক্ত সিম থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে সেগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।

    সময়সীমা শেষ হওয়ার পর কমিশন দৈবচয়নের (র‌্যান্ডম সিলেকশন) মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে, বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    একটি এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে, তা জানতে যে কোনো অপারেটর (গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক) থেকে ১৬০০১# ডায়াল করতে হবে। এরপর ফিরতি বার্তায় জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা চাওয়া হবে। সেই সংখ্যা পাঠানোর পর এসএমএসের মাধ্যমে জানানো হবে সংশ্লিষ্ট এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত আছে এবং কোন কোন অপারেটরের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ