• Uncategorized

    সাহস থাকলে নির্বাচনে আসেন

      প্রতিনিধি 28 October 2025 , 4:29:38 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইসলাম ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, তাই দেশকে আর বিভ্রান্তের দিকে ঠেলে না দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ে ভোটের মাঠে আসতে হবে জামায়াতকে।

    তিনি আরও বলেন, সাহস থাকলে নির্বাচনে আসেন। অমুক করলে আসবো, তমুক করলে আসবো না এটা কেমন কথা?

    মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    এসময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ও জুলাই আন্দোলনের কথা স্মরণ করে হিংসা বিদ্বেষ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনের পথে আসার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের এ উপদেষ্টা।

    জয়নুল আবদিন ফারুক বলেন, তালবাহানা করে নির্বাচন পেছানো যাবে না। নিজেদের স্বার্থে ইসলামকে ব্যবহার করলে এটা কেউ মেনে নেবে না।

    এসময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার এ দেশের মাটিতেই হবে।

    ভারতের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এমন প্রতিবেশী বন্ধু চাই না যারা হাসিনাকে থাকার সুবিধা দেয়। আমার নদীর পানি নিয়ে নেয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের