• জাতীয়

    কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইটের জরুরি অবতরণ স্থগিত

      প্রতিনিধি 28 October 2025 , 5:00:30 প্রিন্ট সংস্করণ

    কক্সবাজার বিমানবন্দর। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন-১ শাখার সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

    ওই চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। অপরদিকে, ২৬ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করা হয়।

    বিজ্ঞাপন

    এছাড়া, আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চালুর পূর্বে নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট এবং ইমাজেন্সি/ডাইভারশনের জন্য কক্সবাজার বিমানবন্দর ব্যবহার না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দর এবং সংশ্লিষ্টদের বিষয়টি যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

    উল্লেখ্য, চলতি বছরের ২ অক্টোবর থেকে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে চিঠি দেয়া হয়। ১২ অক্টোবর বিমানবন্দরটিকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা। ১৪ দিনের ব্যবধানে সেই ঘোষণা আবার স্থগিত করে অর্ন্তবর্তী সরকার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের