• শিরোনাম

    মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট

      প্রতিনিধি 26 October 2025 , 9:56:04 প্রিন্ট সংস্করণ

    ছড়িয়ে পড়া আবুল কালামের ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে রোববার (২৬ অক্টোবর) দুপুরে আজাদ আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রাজধানীর ফার্মগেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে অবাক করা বিষয় হলো, মৃত্যুর মাত্র ১২ ঘণ্টা আগেই জীবন থেকে পালানোর জন্য একটি ফেসবুক পোস্ট করেন আবুল কালাম। সামাজিক মাধ্যমে ঘুরছে সেই পোস্টের স্ক্রিনশট।

    ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টে আবুল কালাম লিখেছেন, ‘ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।’ যদিও তার প্রোফাইল লক থাকার কারণে ফেসবুক পোস্টটি যাচাই করা সম্ভব হয়নি। তবে পোস্টটি আবুল কালামের করা বলে একাধিক ব্যবহারকারী দাবি করেছেন।

    কিশোর বয়সে বাবা-মাকে হারান আবুল কালাম। এরপর ভাই-বোনদের সংসারে বেড়ে ওঠেন। ২০১২ সালে মালয়েশিয়ায় যান আবুল কালাম। সেখান থেকে ফিরে ২০১৮ সালে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের ৬ বছরের এক ছেলে ও ৪ বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে।

    বিজ্ঞাপন

    জানা গেছে, স্ত্রী ও দুই শিশুসন্তান নিয়ে আবুল কালাম নারায়ণগঞ্জের পাঠানটুলী এলাকায় বসবাস করতেন। ঢাকার মতিঝিলের একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে কাজ করতেন। ওই কাজের জন্যই প্রতিদিন তিনি নারায়ণগঞ্জ-ঢাকা যাতায়াত করতেন।

    এদিন সকালে নারায়ণগঞ্জ থেকে মতিঝিলে যান আবুল কালাম। এরপর কাজের জন্য সেখান থেকে বের হন। দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে প্রাণ হারান তিনি।

    অপরদিকে, মেট্রোরেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। এছাড়া তার পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি যদি থাকে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের