• জাতীয়

    দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে কোর অব ইঞ্জিনিয়ার্স: সেনাপ্রধান

      প্রতিনিধি 26 October 2025 , 5:02:16 প্রিন্ট সংস্করণ

    ৯ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও বার্ষিক অধিনায়ক সম্মেলনে
    ৯ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও বার্ষিক অধিনায়ক সম্মেলনে
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স দেশ ও দেশের বাইরে সেতু, রাস্তা ও নানা অবকাঠামো নির্মাণে সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    রবিবার সকালে নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)-এ কোর অব ইঞ্জিনিয়ার্সের ৯ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    বিজ্ঞাপন

    সেনাপ্রধান বলেন, “কোর অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্বনামধন্য কোর। এই কোরের ইঞ্জিনিয়াররা দেশ-বিদেশে অসামান্য দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব ইঞ্জিনিয়ার্সের বীর সেনানী ও মুক্তিযোদ্ধাদের আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি।”

    তিনি আরও বলেন, সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশগঠনে কোর অব ইঞ্জিনিয়ার্স ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের ৯ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; ইঞ্জিনিয়ার-ইন-চিফ; অ্যাডজুট্যান্ট জেনারেল; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, ইঞ্জিনিয়ার ব্রিগেড কমান্ডার ও অধিনায়কবৃন্দসহ গণমাধ্যম প্রতিনিধিরা।

    ইসিএসএমই-তে পৌঁছালে সেনাপ্রধানকে স্বাগত জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; ইঞ্জিনিয়ার-ইন-চিফ এবং ইসিএসএমই’র কমান্ড্যান্ট।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের