• সর্বশেষ

    ‘রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি ক্ষমা করবে না’

      প্রতিনিধি 25 October 2025 , 7:32:36 প্রিন্ট সংস্করণ

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক দলের বিভেদে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি কখনো ক্ষমা করবে না। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘দৈনিক নয়া দিগন্ত’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

    সালাহউদ্দিন বলেন, ‘অতীতের ওপর ভিত্তি করে আমাদের সামনে এগোতে হবে। আমাদের সন্তানদের জন্য একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র রেখে যেতে হবে। দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। যদি রাজনৈতিক বিভেদের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, এই জাতি আমাদের ক্ষমা করবে না’।

    বিজ্ঞাপন

    নিজের রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘দুই-চার কলাম লেখার জন্য আমাকে সাড়ে ৯ বছর নির্বাসনে থাকতে হয়েছে, আয়না ঘরে বন্দি থাকতে হয়েছে, নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু কখনো সংগ্রামের পথ থেকে পিছিয়ে যাইনি’।

    স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘এক সময় আমি ও আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান ভাই পিজি হাসপাতালের প্রিজন সেলে একসঙ্গে ছিলাম। তিনি তখন অনশন করছিলেন। আমি তাকে বলেছিলাম, ‘আপনি মারা গেলে শেখ হাসিনা খুশি হবে, দয়া করে অনশন ভঙ্গ করুন। পরে ৬-৭ দিন পর মুরুব্বিদের অনুরোধে তিনি অনশন ভঙ্গ করেন’।

    ছাত্র আন্দোলনের গৌরবগাথা স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা ছাত্রদের অভ্যুত্থানের গৌরবময় ইতিহাস শুনেছি, রক্তঝরা দিনগুলোর স্মৃতি মনে করেছি। এই অতীতের ভিত্তিতেই আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:15 PM সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী 5:59 PM রোজার মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন করতে চায় ইসি 5:57 PM সৌদির হিসেবে বাংলাদেশে আজ প্রথম তারাবি: কাল থেকে রোজা শুরু 5:17 PM গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 5:08 PM রমাদানে সেহরি-ইফতার ও তারাবির সময়, বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর 4:50 PM এলডিসি ৩ বছর পেছানোর জন্য এখন থেকে কাজ করবো: বাণিজ্যমন্ত্রী 4:41 PM স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি-সিন্ডিকেট থাকতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী 4:28 PM মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাব: আইনমন্ত্রী 4:23 PM প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ 3:52 PM যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করব: মির্জা ফখরুল