• অর্থনীতি

    প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি

      প্রতিনিধি 25 October 2025 , 6:57:23 প্রিন্ট সংস্করণ

    প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে প্রথমবারের মতো ওই দেশ থেকে গম আমদানি করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    বিজ্ঞাপন

    এতে বলা হয়, চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে, যার প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি নর্স স্ট্রাইড’ নামক জাহাজটি শনিবার চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। মূলত, খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের মধ্যে সম্পাদিত চুক্তি মোতাবেক এই গম আমদানি কার্যক্রম চলমান রয়েছে।

    ইতোমধ্যে জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, বছরে গড়ে ৮০ লাখ টনের বেশি গমের চাহিদা রয়েছে। দেশে ১১ লাখ টনের মতো গম উৎপাদিত হয়। বাকি গম বিশ্বের নানা দেশ থেকে আমদানি করতে হয়।

    উল্লেখ্য, ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। এ দিকে বাংলাদেশ তার চাহিদার অর্ধেকেরও বেশি গম রাশিয়া থেকে আমদানি করে। গত অর্থবছরে এর পরিমাণ ছিল প্রায় ৫৪ শতাংশ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ