• জাতীয়

    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮১৪

      প্রতিনিধি 21 October 2025 , 5:39:54 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৮১৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    মঙ্গলবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    

    বিজ্ঞাপন

    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০৭ জন, খুলনা বিভাগে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন রয়েছেন।

    ২৪ ঘণ্টায় ৮১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৫৮ হাজার ৫২১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।        

    চলতি বছরের ২১ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬১ হাজার ৬০৫ জন। এর মধ্যে ৬১ দশমিক চার শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ছয় শতাংশ নারী রয়েছেন।  

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা 2:27 PM টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ 2:02 PM জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ 1:58 PM যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনে হামলা বাড়িয়েছে ইসরায়েল: এরদোয়ান 1:42 PM শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী 1:32 PM দেশে ফের ভূমিকম্প অনুভূত 1:28 PM প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান 1:14 PM হাজারীবাগে স্কুলছাত্রী হত্যা মামলায় মূল অভিযুক্ত আটক 12:56 PM অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ 12:31 PM মুক্তিযোদ্ধা থেকে চরমপন্থী নেতা নুরুজ্জামান লাল্টুর জীবনাবসান