• শিরোনাম

    জবি ছাত্রদল নেতা জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার

      প্রতিনিধি 19 October 2025 , 9:01:16 প্রিন্ট সংস্করণ

    নিহত জবি ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য জুবায়েদ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর আরমানিটোলায় পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণের সভাপতি জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ও ১৫ ব্যাচের শিক্ষার্থী। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

    বিজ্ঞাপন

    বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ছাত্রদল নেতা জুবায়েদ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ওইখানে তার টিউশনের বাসা ছিল। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি’।

    এ বিষয়ে জবি’র প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক জানান, ‘ঘটনা শোনামাত্রই আমি সেখানে রওনা দিয়েছি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি। তারা সেটি সংগ্রহ করার চেষ্টা করছেন’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী 8:38 PM বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে 8:32 PM হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী 8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান