• রাজনীতি

    হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

      প্রতিনিধি 17 October 2025 , 11:48:56 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আজ শুক্রবার ১৭ অক্টোবর রাত সাড়ে ১১টায় হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষাগুলো শেষ হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তিনি বাসায় ফিরলেন। এখন অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল। যে অবস্থায় উনি হাসপাতালে গিয়েছিলেন, তার চেয়ে অনেকটা স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা গেছে।

    বিজ্ঞাপন

    স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বুধবার (১৬ অক্টোবর) রাতে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর আগে ২৮ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই বাসায় ফেরেন। তারও আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর চিকিৎসা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন তিনি। এরপর উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমানের (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) বাসায় যান। সেখানে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। দীর্ঘদিন তিনি লিভারসিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা অসুস্থতায় ভুগছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:19 PM শিক্ষকদের দাবি বাস্তবায়নে কাজ শুরু, আর রাজপথে নামতে হবে না 3:01 PM ভারতকে ১৩৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ 2:51 PM শেরপুর-৩ এ পুনঃতফসিল ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন ১৪ এপ্রিলের মধ্যে 2:25 PM রমজানে ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা 2:00 PM শেখ হাসিনা-কামালসহ ৬ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ 12:55 PM মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়! মুখ খুললেন মেহজাবীন 12:45 PM ৯৬৫ গোলের মাইলফলকে রোনালদো, আল নাসরের টানা দশম জয় 12:37 PM প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ 12:15 PM সংঘবদ্ধ ধর্ষণ: ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড 11:59 AM নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে-ধাপে বাস্তবায়ন হবে : আমিনুল হক