• রাজনীতি

    চাকসু: নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ছাত্রদলের

      প্রতিনিধি 15 October 2025 , 6:59:44 প্রিন্ট সংস্করণ

    চাকসু নির্বাচন কমিশনের বিরুদ্ধে ছাত্রদলের অভিযোগ। ছবি; সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তবে ভোটকেন্দ্রে সারিতে থাকা শিক্ষার্থীরা ৪টার পরও ভোট দেন। ভোটগ্রহণে শিক্ষার্থীদের মধ্যে দিনভর ছিল উৎসাহ ও উদ্দীপনা। তবে ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রদলসহ বেশ কয়েকটি প্যানেল।

    ভোট শেষে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, দুর্বল ব্যবস্থাপনা এবং নির্বাচন আচরণবিধি উপেক্ষার অভিযোগ এনেছে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন। তিনি অভিযোগ করেন, ‘ডাকসু ও জাকসু নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কমিশন যে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালন করতে পারেনি। ভোটে অমোচনীয় কালি ব্যবহার না করায় একাধিকবার ভোট দেয়ার সুযোগ রয়ে যায়, যা গ্রহণযোগ্য নয়’।

    বিজ্ঞাপন

    প্রধান নির্বাচন কমিশনার মো. মনির উদ্দিন ভোট শেষে জানান, ‘ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে শেষ হয়েছে। ব্যালটগুলো আলাদা করে ডিন কার্যালয়ে নিয়ে যাওয়া হবে এবং ক্যামেরার সামনে গণনা করা হবে’।

    ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান সরাসরি নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ আখ্যা দিয়ে বলেন, এই নির্বাচন কমিশনারের অধীনে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা যায় না। তিনি বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো আমলে নেননি।

    ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রের প্রধান ফটকে ভোটগ্রহণ শেষ হওয়ার পরও কিছু শিক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। এ নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একই সঙ্গে ওই কেন্দ্রের এলইডি স্ক্রিন বন্ধ রাখা নিয়েও প্রশ্ন তোলে কয়েকটি প্যানেল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:21 PM বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত? 9:16 PM যে কোনো সময় ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র 9:11 PM এইচএসসির ফরম পূরণের সূচি প্রকাশ 9:05 PM সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে আলোচনায় যারা 8:48 PM ১৮ দিনে প্রবাসী আয় ২৬ হাজার কোটি টাকা 8:41 PM ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, প্রাথমিকভাবে সুবিধা পাবেন যারা  8:34 PM সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী 8:28 PM শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার 7:21 PM নন-ক্যাডার: ৪৪ তম বিসিএসের ৪ হাজার ১৩৬ জনকে নিয়োগ 7:03 PM আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর