• বিনোদন

    প্রথমবার এমা অ্যাওয়ার্ড জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

      প্রতিনিধি 13 October 2025 , 5:23:17 প্রিন্ট সংস্করণ

    এমা অ্যাওয়ার্ড জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ প্রথমবারের মতো, ৩৫ তম এনভায়রমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ড জিতেছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন, গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম। স্টুডেন্ট ক্যাটেগরিতে ছবিটি এই সম্মান অর্জন করেছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসের রেডফোর্ড স্টুডিও সেন্টারে পুরস্কারটি ঘোষণা করা হয়েছে।

    বিজ্ঞাপন

    প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, এই নমিনেশনের মাধ্যমে ‘নিশি’ বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে।

    ছবির গল্পে দেখা যায়, এক চা–শ্রমিকের মেয়ের পড়ালেখা বন্ধ হয়ে যায় পানির সংকটে। বাড়িতে একটা টিউবওয়েল দেয়ার বিনিময়ে নিশি নামে সেই কন্যাসন্তানকে বিয়ে করতে চান এক ব্যবসায়ী। সিলেটের একটি চা–বাগানের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে। এতে অভিনয় করেছেন নিশি, বিশ্বজিৎ, গণেষ ও ভারতী।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:46 AM আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 11:25 AM সংরক্ষিত আসনে জামায়াতের যেসব নারী প্রার্থী আলোচনায় 11:10 AM ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ 7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ