• অন্যান্য

    সারজিস‘কে রিভোট্রিল- ২ খাওয়ার পরামর্শ দিলেন প্রিন্স মাহমুদ

      প্রতিনিধি 12 October 2025 , 8:16:32 প্রিন্ট সংস্করণ

    দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন
    দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ঘুমের ওষুধ খেয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। রবিবার (১২ অক্টোবর) দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

    বিজ্ঞাপন

    ধারণা করা হচ্ছে, সম্প্রতি পঞ্চগড়ে এক রাজনৈতিক অনুষ্ঠানে সারজিস আলমের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়াতেই প্রিন্স মাহমুদ এমন মন্তব্য করেছেন। ওই অনুষ্ঠানে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে সারজিস বলেন, ‘এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব, তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।’ এই বক্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

    এরপর প্রিন্স মাহমুদ তার ফেসবুক পোস্টে লেখেন, স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি মানসিক চাপ উদ্বেগ, অনিদ্রা অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্ণতায় আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি। ডাক্তারের পরামর্শমত রিভোট্রিল ২ এম জি বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো।

    সংগীতাঙ্গনের এই তারকার মন্তব্যে অনেকে একমত হলেও, কেউ কেউ এটিকে ব্যক্তিগত আক্রমণ বলে সমালোচনা করেছেন। এ ঘটনাকে ঘিরে রাজনীতি ও বিনোদন দুই অঙ্গনেই চলছে তুমুল আলোচনা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের