• আইন-আদালত

    ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছর কারাদণ্ড

      প্রতিনিধি 10 October 2025 , 4:16:40 প্রিন্ট সংস্করণ

    ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা। ছবি সংগৃহীত
    ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা। ছবি সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পার্বত্য চট্টগ্রামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সংগঠক মাইকেল চাকমাকে আট বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে রাঙামাটির একটি আদালত।

    গত বুধবার বিকেলে রাঙামাটির বিশেষ জজ আদালত-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হক এ রায় দেন। একই মামলায় ইউপিডিএফের আরেক নেতা সুমন চাকমাকেও একই সাজা দেওয়া হয়।

    বিজ্ঞাপন

    সূত্র জানায়, ২০০৭ সালের ৩০ অক্টোবর লংগদু উপজেলার ভাইবোন ছড়া এলাকায় একটি চাঁদাবাজি ও চাঁদার দাবিতে একটি মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তে নেমে মাইকেল চাকমার সংশ্লিষ্টতা পায় পুলিশ। লংগদু থানার তৎকালীন এএসআই শরীফুল ইসলাম বাদী হয়ে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা, সুমন চাকমা ও প্রদীপ চাকমাকে আসামি করে অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে মামলা দায়ের করেন। দীর্ঘ ১৮ বছর ধরে বিচার চলার পর গত বুধবার আদালত মামলার রায় দেন। এতে মাইকেল ও সুমনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি মামলার ৩ নম্বর আসামি প্রদীপ চাকমাকে খালাস দেওয়া হয়।

    উল্লেখ্য, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে ২০১৯ সালের ৯ এপ্রিল তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী লোকজন। দীর্ঘ ৫ বছর ধরে গুম থাকার পর জুলাই বিপ্লবে সরকার পতনের পর মুক্তি পান মাইকেল চাকমা। এরপর থেকে ঢাকায় অবস্থান করছেন তিনি। তার বিরুদ্ধে তিন পার্বত্য জেলার বিভিন্ন থানাসহ চট্টগ্রামের একটি থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি মামলার রায় হয়েছে গত বুধবার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:17 AM মানবতাবিরোধী অপরাধের মামলায় খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ 9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান