• আইন-আদালত

    সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদ

      প্রতিনিধি 9 October 2025 , 3:10:12 প্রিন্ট সংস্করণ

    সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদ
    সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদ
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এসেছেন এলজিআরডি ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনালে এ উপস্থিত হন তিনি। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

    এ মামলার গ্রেপ্তার চার আসামি হলেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

    বিজ্ঞাপন

    পলাতক আসামিরা হলেন- সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

    গত ১৪ জুলাই চানখারপুলের মামলাটির পলাতক চার আসামিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

    উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:49 PM জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ 1:30 PM ফিতরার হার নির্ধারণ : জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা 1:07 PM বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক 12:56 PM সম্রাটের ২০ বছর কারাদণ্ড 12:47 PM প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত জামায়াত ইসলামীর 12:37 PM বাংলাদেশের ডিম-মুরগিতে নিষেধাজ্ঞা দিলো সৌদি 12:30 PM খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে ২ প্রতিমন্ত্রীর বৈঠক 12:10 PM ‘বইমেলায় মবের কোনো আশঙ্কা নেই’ 11:39 AM পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনও তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 11:26 AM পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা