• আইন-আদালত

    মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাক্ষ্য দেবেন আসিফ মাহমুদ

      প্রতিনিধি 9 October 2025 , 9:47:38 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর চানখাঁরপুলে ৫ আগস্ট ‘জুলাই আন্দোলন’-এ ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাক্ষ্য দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    এই সাক্ষ্যগ্রহণ হবে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ। আসিফ মাহমুদ সজীব ছিলেন- জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ট্রাইব্যুনালে নিজের জবানবন্দি প্রদান করবেন। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

    এর আগে একই মামলায় সাক্ষ্য দিয়েছেন আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম, যিনি শেখ হাসিনার মামলাতেও সাক্ষ্য প্রদান করেছিলেন।

    বিজ্ঞাপন

    এই মামলায় মোট আটজন আসামি রয়েছেন। তাদের মধ্যে চারজন— ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীসহ আরও দুইজন—বর্তমানে পলাতক।

    এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হবে শাহবাগ থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলামকে।

    এই মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ২০২৫ সালের ১১ এপ্রিল প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, চানখাঁরপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণভাবে চলা জুলাই আন্দোলনের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যা করেন অভিযুক্তরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:11 PM জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি 12:37 PM প্রথমবারের মতো প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান 12:02 PM ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 11:31 AM ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন 9:33 PM সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি: প্রধানমন্ত্রী 9:27 PM জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কোন পদে কে 7:29 PM ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 7:01 PM ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার: বাসায় বিশ্রামে তানিয়া বৃষ্টি 6:47 PM ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনকে দফতর বণ্টন 5:31 PM মিসরে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত