• রাজনীতি

    ‘হাসিনাকে বাংলাদেশবিরোধী বক্তব্য দেয়া থেকে বিরত রাখছে ভারত’

      প্রতিনিধি 8 October 2025 , 12:53:36 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শেখ হাসিনাকে আগের মত রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত রাখছে ভারত সরকার। এমন দাবি করেছেন দেশটির দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ রাধা দত্ত। তিনি বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে ভারত। এ বিশেষজ্ঞ মনে করেন, সম্পর্ক নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে গেছে প্রতিবেশী দেশটি।

    ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থান নিয়ে নিজের মতো করে বয়ান দিচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরণের কর্মকাণ্ডকে পরিস্থিতি অস্থিতিশীল করা চেষ্টা হিসেবে দেখছেন ড. ইউনূস ও রাজনীতিকরা।

    বিজ্ঞাপন

    জুলাই মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এই আসামিকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে একাধিকবার বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও সে বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।

    তবে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার উপস্থিতি একেবারেই কম। দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত মনে করেন, শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী বক্তব্য দেয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে বার্তা দেয়া হয়েছে।

    ভারতের জন্য নিরাপত্তা হুমকি হবে না, এমন নিশ্চয়তা বাংলাদেশের পক্ষ থেকে দেয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।

    ভারতের এই ধরনের কার্যক্রমকে তাদের আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত বলে ধারণা করছেন সাবেক সাবেক রাষ্ট্রদূত (ফোনো) আব্দুল হাই।

    তিনি বলেন, তবে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেয়ার বিষয়টি নির্ভর করছে পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের উপর।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:15 PM রাত ৯টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী 5:59 PM রোজার মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন করতে চায় ইসি 5:57 PM সৌদির হিসেবে বাংলাদেশে আজ প্রথম তারাবি: কাল থেকে রোজা শুরু 5:17 PM গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 5:08 PM রমাদানে সেহরি-ইফতার ও তারাবির সময়, বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর 4:50 PM এলডিসি ৩ বছর পেছানোর জন্য এখন থেকে কাজ করবো: বাণিজ্যমন্ত্রী 4:41 PM স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি-সিন্ডিকেট থাকতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী 4:28 PM মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাব: আইনমন্ত্রী 4:23 PM প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ 3:52 PM যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করব: মির্জা ফখরুল