• চাকরি

    বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৪ পদে ৪০ লোকবল নিয়োগ

      প্রতিনিধি 6 October 2025 , 8:45:16 প্রিন্ট সংস্করণ

    - বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোগো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটি ৪টি শূন্য পদে ৪০ জনকে নিয়োগ করবে। ১৫ অক্টোবর থেকে আবেদন নেয়া শুরু হবে। ৪ নভেম্বর পর্যন্ত করা যাবে আবেদন। দেশের সকল জেলার স্থায়ী নাগরিকেরা অনলাইনে এ সব পদে আবেদন করতে পারবেন।

    এক নজরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫: চাকরির ধরণ-সরকারি, পদ-৪টি, লোকবল-৪০ জন, অফিশিয়াল ওয়েবসাইট-https://bpdb.gov.bd আবেদন ফি: সাধারণ প্রার্থীদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।

    বিজ্ঞাপন

    পদের নাম: সহকারী প্রকৌশলী (তড়িৎ), পদসংখ্যা: ২৪টি, শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

    পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক), পদসংখ্যা: ১২টি, শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই)/ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

    পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল), পদসংখ্যা: ২টি, শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং (সিভিল) এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

    পদের নাম: সহকারী প্রকৌশলী (কম্পিউটার), পদসংখ্যা: ২টি, শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই)/ তড়িৎ ও কম্পিউটার কৌশল (ইসিই)-এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

    বয়সসীমা নির্ধারণ করা হয়েছে: ১৫ অক্টোবর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী পদে কর্মরতদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের