• আন্তর্জাতিক

    ইসরায়েলি নৌবাহিনী ব্যস্ত থাকায় সুযোগে মাছ ধরলেন গাজার জেলেরা

      প্রতিনিধি 4 October 2025 , 6:50:15 প্রিন্ট সংস্করণ

    ফ্লোটিলা ঠেকাতে ব্যস্ত ইসরায়েল, সুযোগে সাগরে জাল ভরে মাছ ধরেছে গাজাবাসী
    ফ্লোটিলা ঠেকাতে ব্যস্ত ইসরায়েল, সুযোগে সাগরে জাল ভরে মাছ ধরেছে গাজাবাসী
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইসরায়েলি নৌবাহিনী যখন ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকাতে ব্যস্ত, ঠিক তখনই সুযোগে সমুদ্রে গিয়ে বিরল এক মাছের ঝাঁক ধরেছেন গাজার জেলেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ডজনখানেক জেলে একসঙ্গে ভারি জাল টেনে তীরে তুলছেন, আর তীরে থাকা লোকজন উল্লাস করছে। খবর দ্য সিয়াসাত ডেইলি

    বুধবার (১ অক্টোবর) ইসরায়েলি বাহিনী ফ্লোটিলাটি আটক করে। এতে ৪০টিরও বেশি দেশের ৪৫০ জনের বেশি মানবাধিকারকর্মী ছিলেন, যারা অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাচ্ছিলেন। নৌবাহিনী ওই অভিযানেই ব্যস্ত থাকায় জেলেরা এ সুযোগে সমুদ্রের গভীরে যেতে পেরেছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

    গাজার বাসিন্দারা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ফ্লোটিলার উপস্থিতিতে ইসরায়েলি টহল কিছু সময়ের জন্য মনোযোগ হারায়, যা জেলেদের জন্য ছিল বিরল সুযোগ। অনেকে মাসের পর মাস বসে থেকে তারপর জাল ফেলেছেন নির্ভয়ে, গুলির ভয়, আটক হওয়ার আশঙ্কা বা নৌকা বাজেয়াপ্ত হওয়ার চিন্তা ছাড়াই।

    বিজ্ঞাপন

    ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই একে ‘অবরোধের মধ্যেও জীবনের প্রতীক’ হিসেবে বর্ণনা করেছেন। কেউ বলেছেন, ‘এটা গাজাবাসীর সহনশীলতার প্রমাণ’, আবার কেউ প্রশ্ন তুলেছেন ‘কেন এখনো গাজার জেলেদের স্বাধীনভাবে মাছ ধরতে দেয়া হয় না?’

    ২০০০ সাল থেকে ইসরায়েল গাজার সমুদ্রসীমায় কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে। বর্তমানে জেলেদের চলাচল সীমিত মাত্র ছয় নটিক্যাল মাইলের মধ্যে, যেখানে ওসলো চুক্তি অনুযায়ী সীমা থাকার কথা ২০ মাইল।

    গাজার কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধ গাজার মাছ ধরার খাতকে প্রায় ধ্বংস করে দিয়েছে। প্রায় ৪ হাজার ৬০০ টন মাছ উৎপাদন বন্ধ হয়েছে, যার মূল্য ২ কোটি মার্কিন ডলারের বেশি। প্রায় ৪ হাজার জেলে বেকার হয়ে পড়েছেন। ফলে গাজার খাদ্য সংকট আরও গভীর হয়েছে, যেখানে একসময় মাছ ছিল মানুষের প্রধান প্রোটিনের উৎস। এ ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য জানানো হয়নি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের