• আইন-আদালত

    সাবেক এমপি নুসরাত বুবলীর জামিন নামঞ্জুর

      প্রতিনিধি 30 September 2025 , 6:41:14 প্রিন্ট সংস্করণ

    - সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলা আটক রয়েছেন তিনি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. কায়েস আহমেদ অর্নব।

    বিজ্ঞাপন

    এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর থেকে তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার করে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, রাজধানীর তেজগাঁও এলাকায় মিছিল বের করে। তারা জনমনে ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ২৫ জনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে আওয়ামী লীগের ব্যানার ও ৪ টি হাতবোমা উদ্ধার করে পুলিশ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী 8:38 PM বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে 8:32 PM হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী 8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান