• আন্তর্জাতিক

    প্রকাশ্যে এসে যা বললেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 28 September 2025 , 2:11:18 প্রিন্ট সংস্করণ

    অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিলেও দেশ ছেড়ে পালাবেন না তিনি
    অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিলেও দেশ ছেড়ে পালাবেন না তিনি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জেন-জির আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রকাশ্যে এসেছেন। সরকারি বাসভবন থেকে পালানোর ১৮ দিন পর প্রথম ভাষণ দিয়েছেন তিনি। বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিলেও দেশ ছেড়ে পালাবেন না তিনি।

    শনিবার (২৭ সেপ্টেম্বর) ভক্তপুরের গুন্ডুতে নিজ দলের যুব শাখা আয়োজিত এক অনুষ্ঠানে কেপি শর্মা বলেন, ‘আপনারা কি মনে করেন এই ভিত্তিহীন সরকারের হাতে দেশ ছেড়ে দিয়ে আমরা দেশ ছেড়ে পালাবো?’

    তিনি বলেন, ‘আমরা এই দেশকে সাংবিধানিক মূলধারায় ফিরিয়ে আনব। আমরা দেশেকে শান্তি ও সুশাসনে ফিরিয়ে আনব।’

    বিজ্ঞাপন

    নেপালে নজিরবিহীন দুর্নীতি-অনিয়ম ও বেকারত্বের প্রতিবাদে চলতি মাসের শুরুর দিকে জোরালো হয় জেন-জি বিক্ষোভ। পরে বিক্ষোভ দমনে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিলে তা সহিংস হয়ে ওঠে। গত ৮ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা রাজপথে নামলে তাদের ওপর গুলি চালানো হয়। এতে ১৯ জন নিহত হন এবং আরও কয়েকশ আহত হন।

    বিক্ষোভের মুখে গত ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে বিক্ষোভকারীদের আগুন ও সহিংসতার মধ্যে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের গোপন আশ্রয়ে সরিয়ে নেয় নেপালি সেনাবাহিনী। ৯ দিন নেপালি সেনাবাহিনীর নিরাপত্তায়থাকার পর গত ১৮ সেপ্টেম্বর গুন্ডুতে একটি ভাড়া বাড়িতে চলে যান ওলি।

    তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে নয়, বরং ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে গঠিত হয়েছে।

    কোনো ষড়যন্ত্রে জড়িত ছিলেন না দাবি করে বর্তমান কার্কি সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে সিপিএন-ইউএমএল চেয়ারম্যান বলেন, ‘আমি সরকারি কর্মকর্তাদের কী নির্দেশনা দিয়েছিলাম, সেই সময়কার নির্দেশনাগুলো জনসমক্ষে প্রকাশ করুন।’

    বর্তমান সরকার তার নিরাপত্তায় গাফিলতি করছে বলে অভিযোগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের