• রাজনীতি

    এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

      প্রতিনিধি 11 April 2026 , 11:54:55 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

    শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কালামপুর বাসস্ট্যান্ডে এনসিপির প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা জেলা উত্তরের কমিটির একটি অংশের নেতা-সমর্থকদের সঙ্গে ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ঢাকা জেলা উত্তরের কমিটির নেতা-কর্মীদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপজেলা শাখার নেতা-কর্মীরা হামলার ঘটনা ঘটিয়েছে।

    বিজ্ঞাপন

    অপরদিকে ধামরাই শাখা এনসিপির নেতা-কর্মীদের দাবি, ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এনসিপির কার্যালয় থাকা সত্ত্বেও নতুন করে এনসিপির কার্যালয় করার কারণ জানতে চাওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে।

    হামলার ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ বলেন, এনসিপির ঢাকা জেলা উত্তরের কমিটি আত্মপ্রকাশের কারণে অনেকের ‘জুলাই ব্যবসা’ বন্ধ হয়ে যাবে। সেই ক্ষোভ থেকেই এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। তিনি আরও বলেন, জুলাই নিয়ে ব্যবসা করলে এনসিপি কোনোভাবেই তা সমর্থন করবে না। যারা সাধারণ মানুষ ও জুলাই শহীদদের পরিবারের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এনসিপি তাদের সমর্থন করে না।

    ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, এনসিপির কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:54 AM এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ 11:39 AM ৭১ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে ইরান 11:21 AM চাকরির বড় সার্কুলার আসছে, ছয় মাসে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি 4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু