• আইন-আদালত

    হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

      প্রতিনিধি 30 March 2026 , 4:38:56 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বৈষম্যবিরোধী একটি হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

    ইন্টেরিয়রমিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন।

    বিজ্ঞাপন

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সেমিল মন্ডল হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখাতে গত ২৬ ফেব্রুয়ারি আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুস সামাদ। এ নিয়ে আইভীকে মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

    এর আগে গত বৃহস্পতিবার পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। এ ছাড়া আইভী আরও পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করা হয়। বর্তমানে সেটি আপিল বিভাগে শুনানির অপেক্ষা রয়েছে। বর্তমানে তিনি গাজীপুর জেলার কাশিমপুর মহিলা কারাগারে বন্দী আছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:38 PM হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর 4:27 PM জ্বালানি সংকটে স্বস্তি: জাহাজ ভিড়তেই শুরু তেল খালাস 4:09 PM অভিজ্ঞতা ছাড়াই বাংলাদেশ ব্যাংকে চাকরি 3:21 PM হাম: লক্ষণ, কারণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ 3:08 PM শুটিং থেকে শ্মশান 2:47 PM হামের টিকা আসার পরপরই দ্রুত দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী 2:06 PM একই দিনে ইসরায়েলি ৫টি হার্মিস ড্রোন ধ্বংস করল ইরান 1:36 PM আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা 1:17 PM জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা 1:08 PM খেলোয়াড়ি জীবনে পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর