• অপরাধ

    মিরপুর থেকে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক নাছের গ্রেপ্তার

      প্রতিনিধি 30 March 2026 , 12:17:24 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্তকৃত) মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

    রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে।

    বিজ্ঞাপন

    জানা গেছে, আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ সালের ৫ নভেম্বর সেনাবাহিনী থেকে বরখাস্ত হন। নোয়াখালীর সেনবাগের বাসিন্দা আফজাল নাছের ১৯৮৪ সালের ৪ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন।

    এর আগে, গত ২৫ মার্চ এক-এগারো সরকারের সঙ্গে সংশ্লিষ্ট আরেক বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি। তিনি ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ছিলেন। বর্তমানে শেখ মামুন খালেদ রিমান্ডে রয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:17 PM মিরপুর থেকে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক নাছের গ্রেপ্তার 12:05 PM অফিস শুরুর প্রথম ৪০ মিনিট কক্ষে অবস্থান বাধ্যতামূলক: জনপ্রশাসন মন্ত্রণালয় 11:40 AM ‘ক্রীড়া কার্ড’ ও ভাতা কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 11:20 AM ৬ মাস বয়সেই টিকা দেওয়ার পরিকল্পনা  11:05 AM গণভোট অধ্যাদেশ সংসদে উঠছে না, বাতিল হচ্ছে 6:32 PM নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই সংসদ অধিবেশনে আসলেন প্রধানমন্ত্রী 6:22 PM সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম 5:21 PM জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার 4:52 PM পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত: সড়ক পরিবহনমন্ত্রী 4:26 PM সৌদিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ই-৩ সেন্ট্রি মডেলের বিমান ধ্বংস