• অপরাধ

    বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৮ কেজি সোনা উদ্ধার

      প্রতিনিধি 29 March 2026 , 11:33:23 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

    এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা এই বার উদ্ধার করেন। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৮ কেজি।

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

    বিজ্ঞাপন

    সূত্র জানায়, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে দুবাই থেকে বিমানের ফ্লাইটটি ঢাকায় এসেছিল৷ তল্লাশির পর মোট ১৭ কেজি ৯০১ গ্রাম ওজনের ১৫৩টি বার উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

    গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা ফ্লাইটটিকে অবতরণের পর থেকেই নজরদারিতে রাখেন। অবতরণের পর এভসেকের সহায়তায় কার্গো কম্পার্টমেন্ট তল্লাশি চালানো হয়। তল্লাশিতে টয়লেট প্যানেলের ভেতর সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:33 AM বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৮ কেজি সোনা উদ্ধার 11:24 AM যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে প্রায় ৮০ লাখ মানুষের সমাগম 6:47 PM প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল 6:31 PM ইসরায়েলে মিসাইল ছুড়ে যুদ্ধে যোগ দিলো ইয়েমেনের বিদ্রোহীরা 6:02 PM জি সিরিজে পার্থ বড়ুয়ার নতুন গান ‘সহজলভ্য নই’ 5:30 PM প্রায় চার দশক ধরে ঈদের আনন্দে “ইত্যাদি” 5:19 PM ভিসা মানেই প্রবেশাধিকার নয়, সতর্ক করল মার্কিন দূতাবাস 4:55 PM ‘প্রিন্স’ দেখতে ঢাকায় এসে যা খাওয়ার অপেক্ষায় জ্যোতির্ময়ী 4:35 PM রাজধানীতে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ গ্রেফতার ৫ 4:25 PM স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক