• জাতীয়

    জুলাইযোদ্ধাদের ‘দায়মুক্তি’ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

      প্রতিনিধি 24 March 2026 , 1:49:13 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চব্বিশের গণঅভ্যুত্থানের জুলাইযোদ্ধাদের ‘দায়মুক্তি’ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংসদ অধিবেশনের প্রথম দিনেই সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হয়েছে। এটার নিয়ম হচ্ছে ৩০ কর্মদিবসের মধ্যে এই অধ্যাদেশগুলোর বিষয়ে ফয়সালা করতে হবে। যেহেতু পার্লামেন্টে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো এখনো গঠিত হয়নি, কার্যপ্রণালী বিধি অনুসারে বিশেষ কমিটি গঠনের নিয়ম আছে, সেটা করে দেয়া হয়েছে প্রথম দিনই। সেটার প্রথম বৈঠকে আজ অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে; কোন কোন অধ্যাদেশের বিষয়ে কী কী সিদ্ধান্ত হয়, সেটা আমরা চেষ্টা করবো যাতে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেয়া যায়।’

    ১৩৩ অধ্যাদেশের মধ্যে বেশ কিছু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলেও চব্বিশ পরবর্তী জনআকাঙ্ক্ষার বিষয়টিও রয়েছে। সেক্ষেত্রে এই দু’টির মধ্য থেকে সঠিক সিদ্ধান্তটা কীভাবে নেয়া হবে- জানতে চেয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন।

    বিজ্ঞাপন

    উত্তরে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা জনপ্রত্যাশা, জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা-এগুলোকে ধারণ করবো। যেমন কিছু অধ্যাদেশ আছে এখানে “জুলাইযোদ্ধা”, তাদেরকে সেই নামেই অভিহিত করা হয়েছে, গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে। সেই বিষয়ে ইনডেমনিটি (দায়মুক্তি) দেয়ার একটা বিষয় আছে- এগুলোকে আমরা গ্রহণ করবো।’

    তিনি বলেন, ‘এছাড়া বিভিন্ন বিষয়ে আছে যেগুলো ফ্যাসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল তাদের নেতাদের নামে, এগুলো বিলুপ্ত করা হয়েছে। এগুলো ইজিলি আমরা গ্রহণ করবো। আরও অন্যান্য বিষয় আছে যেগুলোতে বিস্তারিত আলোচনা করে আমরা কোনটা কীভাবে গ্রহণ করা যায়, কোনটা সংশোধনীসহ গ্রহণ করা যায় অথবা কোনোটা হয়তো বিলম্বে, আরও সংশোধনী আনতে হবে-সেটা ওভাবেই ফয়সালা করতে হবে।’

    এসব অধ্যাদেশ গ্রহণ করার জন্য অল্প বা কম সময় রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সময় সংক্ষিপ্ত। এটা ৩০ দিনের ভেতরে ফয়সালা করতে গেলে, অলরেডি আমাদের অধিবেশন ১২ তারিখ বসেছে, পরবর্তী অধিবেশন বসবে ২৯ তারিখ। এর মধ্যে প্রায় ১৫ দিনের মতো সময় আমরা অতিবাহিত করছি। বাকি ১৫ দিনের মধ্যে যা করা যায়, সেইটুকু আমরা ব্যবস্থা করবো।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:49 PM জুলাইযোদ্ধাদের ‘দায়মুক্তি’ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী 1:42 PM আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করতে সরকারকে আইনি নোটিশ 1:37 PM স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা 1:15 PM রাফীর সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন চিত্রনায়িকা তমা মির্জা 12:42 PM রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় পরিবর্তন, দেয়া হবে ৩ ক্যাটাগরিতে: ডব্লিউএফপি 12:17 PM লিজেন্ডস ক্রিকেটে যুক্ত হলো বাংলাদেশ, খেলবেন আশরাফুল-মাহমুদউল্লাহ 12:04 PM সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ 11:56 AM হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে : জ্বালানিমন্ত্রী 11:47 AM কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা ৬৬ 11:37 AM ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার