• জাতীয়

    রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় পরিবর্তন, দেয়া হবে ৩ ক্যাটাগরিতে: ডব্লিউএফপি

      প্রতিনিধি 24 March 2026 , 12:42:11 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী ১ এপ্রিল থেকে কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য সমান মাসিক খাদ্য সহায়তা বন্ধ করতে যাচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। নতুন ব্যবস্থায় পরিবারগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে বরাদ্দ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

    সংস্থাটি জানায়, গত বছর পরিচালিত একটি জরিপের ভিত্তিতে রোহিঙ্গাদের জীবনযাত্রার মান ও খাদ্য সংকটের গভীরতা অনুযায়ী এই নতুন শ্রেণিবিভাগ করা হয়েছে।

    ক্যাটাগরি-১ (অত্যন্ত অনিরাপদ): যারা তীব্র খাদ্য সংকটে ভুগছেন, এমন পরিবারের সদস্যরা কক্সবাজারে জনপ্রতি ১২ ডলার এবং ভাসানচরে ১৩ ডলার করে মাসিক সহায়তা পাবেন।

    বিজ্ঞাপন

    ক্যাটাগরি-২ (উচ্চ মাত্রার অনিরাপদ): যারা মাঝারি ধরনের খাদ্য ঝুঁকিতে আছেন, তারা কক্সবাজারে ১০ ডলার এবং ভাসানচরে ১১ ডলার করে পাবেন।

    ক্যাটাগরি-৩ (কম ঝুঁকিপূর্ণ): তুলনামূলক স্থিতিশীল এবং মোকাবিলা করার সক্ষমতা যাদের বেশি, তারা কক্সবাজারে ৭ ডলার এবং ভাসানচরে ৮ ডলার করে সহায়তা পাবেন।

    জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, গত আট বছরে বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ছিল প্রায় ৯ লাখ, যা বর্তমানে দাঁড়িয়েছে প্রায় ১২ লাখে। এই বিশাল জনগোষ্ঠীর প্রায় ৭৮ শতাংশই নারী ও শিশু।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:42 PM রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় পরিবর্তন, দেয়া হবে ৩ ক্যাটাগরিতে: ডব্লিউএফপি 12:17 PM লিজেন্ডস ক্রিকেটে যুক্ত হলো বাংলাদেশ, খেলবেন আশরাফুল-মাহমুদউল্লাহ 12:04 PM সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ 11:56 AM হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে : জ্বালানিমন্ত্রী 11:47 AM কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা ৬৬ 11:37 AM ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার 11:26 AM প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ 4:13 PM সামনে দ্রব্যমূল্য আরও বাড়বে, এসব সয়েই এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল 3:48 PM মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক 3:32 PM আরব আমিরাতে মুষলধারে বৃষ্টি, বজ্রপাতে প্রাণহানির শঙ্কা