• অন্যান্য

    অজ্ঞাত শিশুর সন্ধান চায় ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার

      প্রতিনিধি 23 September 2025 , 7:51:17 প্রিন্ট সংস্করণ

    ভিকটিম সাপোর্ট সেন্টার এক অজ্ঞাত শিশুর পরিবারের খোঁজ চেয়েছে
    ভিকটিম সাপোর্ট সেন্টার এক অজ্ঞাত শিশুর পরিবারের খোঁজ চেয়েছে
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টার এক অজ্ঞাত শিশুর পরিবারের খোঁজ চেয়েছে।

    গত সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গুলশান থানা এলাকার রাস্তায় কান্নারত অবস্থায় শিশুটিকে খুঁজে পান টহলরত পুলিশ সদস্যরা। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

    শিশুটির বয়স আনুমানিক ৪ বছর, গায়ের রঙ ফর্সা এবং উচ্চতা প্রায় ২ ফুট ৬ ইঞ্চি। তার পরনে ছিল হলুদ রঙের গেঞ্জি এবং লাল রঙের ট্রাউজার। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটি নিজের নাম-পরিচয় জানাতে সক্ষম হয়নি।

    বিজ্ঞাপন

    পরে গুলশান থানা পুলিশ শিশুটিকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে সে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ ঘটনায় গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে (নং-১৮৪৪, তারিখ: ২৩/০৯/২০২৫)।

    যে কেউ শিশুটির পরিবারের সন্ধান জানলে তেজগাঁও থানা কমপ্লেক্সে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের ডিউটি অফিসারের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে। মোবাইল: ০১৩২০-০৪২০৫৫, টিএনটি: ০২-৪১০২৪৮৪৮

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের 3:46 PM প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ 3:42 PM পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত 3:19 PM জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী