• জাতীয়

    জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 19 March 2026 , 4:56:55 প্রিন্ট সংস্করণ

    সাংবাদিকদের ব্রিফ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: বাসস।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এবারের জামাতের বিশেষ আকর্ষণ হচ্ছে- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে এখানে নামাজ আদায় করবেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

    বিজ্ঞাপন

    পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

    প্রতিমন্ত্রী বলেন, Ôদীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটি প্রথম ঈদুল ফিতর। এই ঈদ জামাত আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের সদয় সম্মতি জানিয়েছেন। ফলে সাধারণ মুসল্লিরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে একই জামাতে নামাজ আদায়ের বিরল সুযোগ পাবেন।Õ

    সুত্র: ঢাকা, ১৯ মার্চ-২০২৬, বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:56 PM জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 4:52 PM সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 4:47 PM চট্টগ্রামের টেরিবাজার-বহুতল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, নিহত ২ 4:43 PM কয়েকদিনের ব্যবধানে বেড়েছে, সুগন্ধি চাল-সেমাই ও মশলার দাম 4:31 PM কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল হত‍্যা: আটক ৫ 4:19 PM যমুনা-করটিয়া ৩০ কিলো‌মিটার যানযট, ঘরমুখো মানুষের ভোগান্তি 7:05 PM ঈদ যাত্রা: গাজীপুরে ২১ কিলোমিটার যানজট, মানুষের চরম দুর্ভোগ 6:54 PM অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা লেনদেনের অভিযোগে, ভাটারা থানার ওসি বদলি 6:30 PM ঢাকা উত্তর সিটির প্রধান ঈদ জামাত, রাজধানীর পুরানো বাণিজ্যমেলার মাঠে 6:26 PM চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরো ৩টি জ্বালানিবাহী জাহাজ