• বাণিজ্য

    কয়েকদিনের ব্যবধানে বেড়েছে, সুগন্ধি চাল-সেমাই ও মশলার দাম

      প্রতিনিধি 19 March 2026 , 4:43:24 প্রিন্ট সংস্করণ

    কয়েকদিনের ব্যবধানে সুগন্ধি চাল, সেমাই ও মশলার দাম বেড়েছে। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাজারে কয়েকদিনের ব্যবধানে বেড়েছে খোলা ও প্যাকেটজাত সুগন্ধি চাল, সেমাই ও মশলার দাম। সুগন্ধি চাল ক্রয়ে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশি খরচ করতে হচ্ছে ক্রেতাদের। কালিজিরা ও চিনিগুঁড়া চালের এক কেজির প্যাকেট বিক্রি হচ্ছে (কোম্পানিভেদে) ১৭০ থেকে ১৭৫ টাকায়। অন্যদিকে খোলা চাল পাওয়া যাচ্ছে প্রতি কেজি ১৪০-১৫০ টাকায়।

    অপরদিকে, খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ২০০ গ্রাম সেমাই ৪০-৪৫ টাকা, ৮০০ গ্রাম বোম্বাই সেমাই ২৮০ টাকা, আলাউদ্দিন সুইটের ৫০০ প্যাকেট সেমাই ১৫০ থেকে ২৫০ টাকা, ৫০০ গ্রাম অলিম্পিয়া সেমাই ২৮০ থেকে ৭০০ টাকা, ২০০ গ্রামের বনফুল ও কুলসন সেমাই প্যাকেট ৪৫ টাকা। এ ছাড়া খোলা লম্বা সেমাইয়ের কেজি ৯০ টাকা এবং লাচ্ছার কেজি ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

    বিজ্ঞাপন

    বাজারে বিভিন্ন ধরনের মশলার দামও কয়েকদিনের ব্যবধানে বেড়েছে। বর্তমানে সবচেয়ে দামি মশলা এলাচ প্রতিকেজি খুচরা পর্যায়ে ৫ হাজার টাকা দাম রাখা হচ্ছে। দারুচিনির দাম কেজিপ্রতি ৫৬০ থেকে ৬০০ টাকার মধ্যে রয়েছে। অন্যান্য মশলার মধ্যে জয়ত্রি ৪ হাজার টাকা এবং জায়ফল প্রায় ১ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    এছাড়াও কেজিপ্রতি বিদেশি চিনি ১০০-১০৫ টাকায় বিক্রি হচ্ছে। রোজার শুরুতেও যা ৯৫-১০০ টাকায় বিক্রি হয়েছিল। আর দেশি চিনি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। ঈদকে সামনে রেখে চিনির দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। তবে টিসিবির তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় পণ্যটির দাম ১০ শতাংশ পর্যন্ত কম রয়েছে।

    কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সুগন্ধি চালের প্রতি কেজির দর ১২০ থেকে ১৫০ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৯০ থেকে ১৩০ টাকা। সে হিসেবে দাম বেড়েছে প্রায় ২৩ শতাংশ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:43 PM কয়েকদিনের ব্যবধানে বেড়েছে, সুগন্ধি চাল-সেমাই ও মশলার দাম 4:31 PM কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল হত‍্যা: আটক ৫ 4:19 PM যমুনা-করটিয়া ৩০ কিলো‌মিটার যানযট, ঘরমুখো মানুষের ভোগান্তি 7:05 PM ঈদ যাত্রা: গাজীপুরে ২১ কিলোমিটার যানজট, মানুষের চরম দুর্ভোগ 6:54 PM অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা লেনদেনের অভিযোগে, ভাটারা থানার ওসি বদলি 6:30 PM ঢাকা উত্তর সিটির প্রধান ঈদ জামাত, রাজধানীর পুরানো বাণিজ্যমেলার মাঠে 6:26 PM চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরো ৩টি জ্বালানিবাহী জাহাজ 5:38 PM উত্তরায় শপিং কমপ্লেক্স ভাঙচুর মামলা: ১১ আসামির ২ দিনের রিমান্ড 5:26 PM জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 5:14 PM ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরির সুযোগ