• লাইফস্টাইল

    বিকেলের নাস্তায় মজাদার আলুর কাটলেট

      প্রতিনিধি 23 September 2025 , 7:02:59 প্রিন্ট সংস্করণ

    - বিকেলের নাস্তায় মজাদার আলুর কাটলেট। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আলু দিয়ে তৈরী খাবার পছন্দ করেন না, এমন মানুষ খুব একটা পাওয়া যাবে না। তবে শিশু ও যুব বয়সীরা এ ক্ষেত্রে বেশ এগিয়ে। তাই বিকেলের নাস্তায় বাড়িতে থাকা আলু দিয়ে, খুব সহজেই তৈরি করে নিতে পারেন আলুর কাটলেট। বাজারের অনিরাপদ খাবারের চেয়ে এ ধরণের খাবার বাড়িতে তৈরি করে খাওয়াই নিরাপদ। এতে পরিবারের সবার স্বাস্থ্য যেমন ভালো থাকে, তেমন খরচও কম।

    বিজ্ঞাপন

    চলুন জেনে নেয়া যাক, আলুর কাটলেট তৈরির রেসিপি-বড় আলু-৩টি, ডিম-৩টি, পেঁয়াজ কুচি-৩/৪ কাপ, ধনিয়াপাতা কুচি-৩ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি-স্বাদমতো, মরিচের গুঁড়া-১ চা চামচ, চাট মসলা-১ টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া-৩ থেকে ৪ চা চামচ, কর্নফ্লাওয়ার-৩ টেবিল চামচ, ব্রেডক্রাম-পরিমাণ অনুযায়ী, লবণ-স্বাদমতো এবং তেল-ভাজার জন্য।

    তৈরি করবেন যেভাবে: প্রথমে দুটি ডিম ও আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। এরপর খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন। তেল ও ব্রেডক্রাম ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার মাখানো আলু-ডিমের মিশ্রণ থেকে ছোট ছোট লেচি কেটে কাটলেট আকারে তৈরি করে নিন। আর ডিম ফেটিয়ে কাটলেটগুলো একটি একটি করে ডিমে ডুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে নিন।

    এবার তেল গরম করে দুই পিঠ সোনালি করে ভেজে তুলুন। তৈরি হয়ে গেলে পছন্দমতো সস বা সালাদ দিয়ে, বাড়ির সদস্যদের সামনে অথবা আমন্ত্রিত অতিথিদের পরিবেশন করুন সুস্বাদু আলুর কাটলেট।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের