• সারাদেশ

    পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল

      প্রতিনিধি 7 March 2026 , 8:11:48 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    শনিবার (৭ মার্চ) সিংড়া থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পানির ট্যাংকে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ রাখার প্রমাণ পাওয়ায় জ্বালানি তেল ব্যবসায়ী রুবেল হোসেনকে (৩৪) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

    বিজ্ঞাপন

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। তিনি জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

    এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:11 PM পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল 8:04 PM রোববার থেকে মার্কেটে ও শপিং মলে কমানো হচ্ছে আলোকসজ্জা 7:31 PM পরিকল্পিত যাকাত বণ্টনে দারিদ্র্য দূর করা সম্ভব: প্রধানমন্ত্রী 7:14 PM সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ৩০ শতাংশ 7:08 PM চানখাঁরপুলে ৭ মার্চের ভাষণ প্রচার: ঢাবি শিক্ষার্থীসহ আটক ২ 6:49 PM বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, মাহবুব সাধারণ সম্পাদক 6:24 PM ইবি শিক্ষিকা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন 6:00 PM ছুটির দিনেও নিজ কার্যালয়ে ব্যস্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:53 PM নাটোরে পানির ট্যাংকিতে জ্বালানি তেল মজুদের চেষ্টা, ইউএনওর কাছে ধরা 5:42 PM ‘অপয়া’ স্টেডিয়ামে কি ভাগ্য খুলবে নিউজিল্যান্ডের?