• জাতীয়

    এমপি-মন্ত্রীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান

      প্রতিনিধি 6 March 2026 , 3:24:19 প্রিন্ট সংস্করণ

    প্রশিক্ষণ কর্মশালার শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিএনপির এমপি ও মন্ত্রীরা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্য, বিশেষ করে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য এবং প্রথমবারের মতো হওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য দু’দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে-বিএনপি। শুক্রবার (৬ মার্চ) সকালে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত এ কর্মশালা উদ্বোধন ঘোষণা করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

    কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন- সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা। এতে সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেয়া হয়।

    বিজ্ঞাপন

    দু’দিনের প্রশিক্ষণের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে, তা তুলে ধরা হবে। এ ছাড়া মন্ত্রীদের দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও আলোচনা হবে।

    দলীয় সূত্রে জানা গেছে, এ কর্মশালায় বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করতে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন, নীতিমালার কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদারকিতে গুরুত্ব দেয়ার পরামর্শ দেয়া হতে পারে।

    উল্লেখ্য: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনকে কেন্দ্র করেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:24 PM এমপি-মন্ত্রীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 3:17 PM হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন 6:51 PM জামায়াত ইসলামীর ‘নাগরিক সেবা ওয়েব অ্যাপ’ উদ্বোধন 6:42 PM ৪৮তম বিসিএস (বিশেষ): মনোনয়ন স্থগিত প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা 6:21 PM ঈদ উল ফিতরের আগেই দেশব্যাপী খাল খনন কর্মসূচি 6:00 PM মাইলস্টোনের আলোচিত শিক্ষিকা মাহরিন চৌধুরী পাচ্ছেন স্বাধীনতা পদক 5:54 PM ১৪ এপ্রিল প্রাথমিকভাবে ৯ উপজেলায় চালু হচ্ছে কৃষক কার্ড 5:34 PM শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয় : শিক্ষামন্ত্রী 5:14 PM ৬ দিনে ঢাকা থেকে বাতিল হলো মোট ২১০ ফ্লাইট 5:11 PM প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা-প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন, নাম প্রকাশ করে নির্দেশনা