• চাকরি

    ৪৮তম বিসিএস (বিশেষ): মনোনয়ন স্থগিত প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা

      প্রতিনিধি 5 March 2026 , 6:42:25 প্রিন্ট সংস্করণ

    ৪৮তম বিসিএস (বিশেষ): মনোনয়ন স্থগিত প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় মনোনয়ন স্থগিত প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

    বিজ্ঞাপন

    এতে বলা হয়, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মনোনয়ন স্থগিতকৃত প্রার্থীদের বিএমডিসির সনদ দাখিলের জন্য ৫ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে গুগল ফরমটি আবশ্যিকভাবে পূরণ করার জন্য অনুরোধ করা হলো। আর মনোনয়ন স্থগিতকৃত প্রার্থীদের মধ্যে যারা ইতোমধ্যে হার্ডকপি কমিশনে দাখিল করেছেন তাদেরকেও আবশ্যিকভাবে গুগল ফরমটি পূরণ করতে হবে।

    এ ক্ষেত্রে আগামী ৩১ মার্চের পর মনোনয়ন স্থগিতকৃত প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না। উল্লেখ্য, গত বছর ১৮ জুলাই ৪৮তম বিসিএস (বিশেষ) এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় ১১ সেপ্টেম্বর। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেয়া হয়।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:42 PM ৪৮তম বিসিএস (বিশেষ): মনোনয়ন স্থগিত প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা 6:21 PM ঈদ উল ফিতরের আগেই দেশব্যাপী খাল খনন কর্মসূচি 6:00 PM মাইলস্টোনের আলোচিত শিক্ষিকা মাহরিন চৌধুরী পাচ্ছেন স্বাধীনতা পদক 5:54 PM ১৪ এপ্রিল প্রাথমিকভাবে ৯ উপজেলায় চালু হচ্ছে কৃষক কার্ড 5:34 PM শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয় : শিক্ষামন্ত্রী 5:14 PM ৬ দিনে ঢাকা থেকে বাতিল হলো মোট ২১০ ফ্লাইট 5:11 PM প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা-প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন, নাম প্রকাশ করে নির্দেশনা 5:04 PM খালেদা জিয়া ‘মরণোত্তর’ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত 4:54 PM স্বাধীনতা পদক পাচ্ছেন, খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান 4:37 PM সৌদি আরবের সাথে চুক্তির কারণে ইরান যুদ্ধে যোগ দিতে পারে পাকিস্তান