• জাতীয়

    সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প

      প্রতিনিধি 2 March 2026 , 4:08:00 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সারাদেশে প্রায় ৩০ হাজার খাল শনাক্ত ও মানচিত্রভুক্ত করতে ৩১ দশমিক ৫৭ কোটি টাকার একটি কারিগরি সহায়তা প্রকল্প নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং সহযোগী সংস্থা হিসেবে থাকবে পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ। ২০২৯ সালের জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    প্রকল্পের আওতায় খালগুলোর উৎপত্তিস্থল, প্রবাহপথ, বেসিন ও সাব-বেসিন চিহ্নিত করে জিও-ইনফরমেশন সিস্টেম (জিআইএস)ভিত্তিক ডেটাবেজ তৈরি করা হবে। খালগুলোকে বড়, মাঝারি ও ছোট- এই তিন শ্রেণিতে ভাগ করা হবে। পাশাপাশি কালভার্ট, সেতু ও রেগুলেটরসহ সংশ্লিষ্ট অবকাঠামোর তথ্যও যুক্ত করা হবে।

    বিজ্ঞাপন

    কর্মকর্তারা জানান, দেশে খালের কোনো পূর্ণাঙ্গ ও একীভূত ডেটাবেজ না থাকায় খনন ও রক্ষণাবেক্ষণে সমন্বয়ের অভাব রয়েছে। নতুন ডেটাবেজ তৈরি হলে পানি সম্পদ পরিকল্পনা, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সুফল মিলবে।

    এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের ইশতেহারে খাল খনন কর্মসূচিকে গুরুত্ব দিয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, সরকার গঠন করলে পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন বা পুনঃখনন করা হবে।
    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, সরকার গঠন করলে পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন বা পুনঃখনন করা হবে। এটি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ের কর্মসূচির আধুনিক সংস্করণ বলে উল্লেখ করা হয়েছে।

    বিএনপির পরিকল্পনা অনুযায়ী, সরকার গঠনের প্রথম ১৮০ দিনের মধ্যে পাইলট প্রকল্পের আওতায় অন্তত এক হাজার কিলোমিটার খালের খননকাজ দৃশ্যমান করা হবে।

    এদিকে ২৬ ফেব্রুয়ারি নতুন সরকার খাল খনন ও পুনঃখনন কার্যক্রম তদারকিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি সেল গঠন করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 3:12 PM সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা 2:57 PM গণপরিবহনে সুশৃঙ্খলতা আনতে একগুচ্ছ সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর 2:24 PM বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত 2:06 PM সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি 2:01 PM ঢাবির ইফতারে থাকছে না গরু, বয়কটের ঘোষণা শিক্ষার্থীদের 1:54 PM অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক