
প্রতিনিধি 1 March 2026 , 5:43:22 প্রিন্ট সংস্করণ

মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু কর্মীদের জন্য হটলাইন চালু করেছে সরকার। রোববার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বন্ধ রয়েছে। সেসব দেশে গমনেচ্ছু কর্মীদের যাদের ফ্লাইট বাতিল ও ভিসার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে, তাদের সহায়তা দেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সেজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় সার্বক্ষণিক তথ্য প্রদানে হট লাইনে (১৬১৩৫ টোল ফ্রি) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য: বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট (শুধু দোহা, দুবাই এবং আবুধাবি ব্যতিত) নির্ধারিত সময়ে যাত্রা করবে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।