• জাতীয়

    যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

      প্রতিনিধি 28 February 2026 , 5:42:39 প্রিন্ট সংস্করণ

    যমুনা ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি যমুনা ছেড়ে গুলশানে নিজ বাসায় ওঠেছেন বলে এক নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করে।

    বিজ্ঞাপন

    এদিকে সূত্র বলছে, যমুনা ছাড়ার পর ভবনটিতে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে, যাতে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে অফিসিয়াল রেসিডেন্স হিসেবে উঠতে পারেন এবং ঈদুল ফিতরে বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার গুলশানের ব্যক্তিগত বাসভবনে অবস্থান করছেন।

    উল্লেখ্য: ড. ইউনূস ২০২৪ সালের আগস্ট থেকে যমুনায় অবস্থান করছিলেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হওয়ার পরও তিনি সেখানে ছিলেন, কিন্তু নতুন সরকার গঠনের পর তিনি নিজের বাসভবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ড. ইউনূস এখন তার ইউনূস সেন্টার ও সামাজিক উন্নয়ন কার্যক্রমে মনোনিবেশ করবেন বলে জানা গেছে।

    সূত্র: কালবেলা।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:42 PM যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস 5:20 PM ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: সিলেটে-বাণিজ্যমন্ত্রী 5:09 PM সংঘাতে চার দেশের ফ্লাইট স্থগিত 5:09 PM যুক্তরাষ্ট্র-তেহরান যুদ্ধ: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত 4:20 PM আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী; যা জানাল পুলিশ 3:52 PM জরিপ: ২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, দুই-তৃতীয়াংশই কিশোর-কিশোরী 3:30 PM কাতার ও বাহরাইনে হামলা 3:25 PM অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা সকল অধ্যাদেশ সংসদে পেশ করা হবে: আইনমন্ত্রী 3:09 PM মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী 2:58 PM কঠোর জবাব দিতে প্রস্তুত ইরান, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ