• রাজনীতি

    ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক

      প্রতিনিধি 23 February 2026 , 4:53:33 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।

    সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই ঘোষণা দেন। পোস্টে প্রতিমন্ত্রী লেখেন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।’

    বিজ্ঞাপন

    এর আগে ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করেন ইশরাক হোসেন। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ইশরাক হোসেন মামলা করেন।

    গত বছর গত ২৭ মার্চ শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ে বাতিল করা হয়। বিএনপির মেয়র প্রার্থী ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করা হয়।

    ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে অন্তবর্তী সরকার ইশরাককে শপথ না পড়ানোয় গত ১৪ মে থেকে টানা ৪০ দিন আন্দোলন শুরু করে ইশরাকের সমর্থকরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের 3:46 PM প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ 3:42 PM পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত 3:19 PM জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী 2:21 PM ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে? 2:15 PM সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের 1:21 PM বিয়ের ভেন্যুতে পৌঁছালেন রাশমিকা, অনুষ্ঠান কবে?