• জাতীয়

    প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান

      প্রতিনিধি 21 February 2026 , 7:02:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়কার কার্যালয়ের কয়েকজন কর্মচারীকে দেখে কাছে ডেকে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী তেজগাঁওয়ের কার্যালয়ে আসার পরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলার সময়ে পরিচিতদের কয়েকজনকে ডেকে কথা বলেন তারেক রহমান।

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী আজকে অফিসে এসে প্রথমে বাগানের বৃক্ষরোপণ করেন। এরপর তিনি কার্যালয়ে প্রবেশ করার সময়ে কর্মকর্তা-কর্মচারীরা একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে শুভেচ্ছা জানান। এই সময়ে প্রধানমন্ত্রী দূর থেকে কর্মচারী সারিতে দাঁড়িয়ে থাকা এক কর্মচারীকে দেখে তাকে নাম ধরে ডাকেন। ওই কর্মচারী তৎক্ষণাৎ নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে দৌড়ে আসেন প্রধানমন্ত্রীর কাছে। করমর্দন করেন এবং প্রধানমন্ত্রী তার পরিবারের খোঁজখবর নেন। এই সময়ে আরও কয়েকজন কর্মচারীকে নাম ধরে ডেকে তাদের কথা বলেন প্রধানমন্ত্রী। এটি একটি স্মরণীয় ঘটনা।

    বিজ্ঞাপন

    তিনি আরও বলেন, ম্যাডামের সময়ে কাজ করেছেন এমন কিছু কর্মচারী যারা ১৯ বছর আগে নবীন ছিলেন এখন তাদের চুল পাক ধরেছে কিন্তু প্রধানমন্ত্রী তাদের চিনতে ভুল করেননি। নিজেই নাম ধরে তাদের ডেকে কথা বলেছেন। ওই সব কর্মচারী যেমন আবেগাপ্লুত হয়েছেন তেমনি অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বিস্মিত হয়েছেন প্রধানমন্ত্রীর মহানুভবতা এবং ব্যবহারে।

    এরপর তারেক রহমান রেড ব্লকে প্রবেশ করেন যেখানে প্রধানমন্ত্রী চেম্বার বা কক্ষ রয়েছে। প্রধানমন্ত্রী সেখানে নিজের চেয়ারে বসেন এবং দিনের কর্মসূচি অনুযায়ী মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন। এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বসেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।

    এর আগে, শনিবার সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী এসে পৌঁছালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

    গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত দুদিন সচিবালয়ে তার দপ্তরে অফিস করেছেন তারেক রহমান। আজকেই প্রথম তিনি এখানে (প্রধানমন্ত্রীর কার্যালয়) অফিস করলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান 5:21 PM রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার 5:08 PM কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৫ 4:32 PM পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন 1:11 PM জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি 12:37 PM প্রথমবারের মতো প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান 12:02 PM ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 11:31 AM ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন 9:33 PM সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি: প্রধানমন্ত্রী 9:27 PM জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কোন পদে কে