• জাতীয়

    সিএনজি স্টেশন প্রতিদিন ৬ ঘণ্টা করে বন্ধ

      প্রতিনিধি 20 February 2026 , 4:52:51 প্রিন্ট সংস্করণ

    সিএনজি স্টেশন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রমাদান মাস উপলক্ষ্যে সিএনজি ফিলিং স্টেশন বন্ধে নতুন সময় নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন ৬ ঘণ্টা করে বন্ধ থাকবে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে।

    বিজ্ঞাপন

    এতে বলা হয়, রমাদান মাসে বিদ্যুৎ শ্রেণিতে গ্যাসের চাহিদা ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে ও গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে প্রথম রোজা থেকে ১৪ মার্চ পর্যন্ত, সিএনজি স্টেশনগুলো বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।

    এ ছাড়া ঈদ উপলক্ষ্যে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে। অপরদিকে, ২৬ মার্চ থেকে আগের অবস্থায় অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:52 PM সিএনজি স্টেশন প্রতিদিন ৬ ঘণ্টা করে বন্ধ 4:51 PM ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 4:31 PM বাংলাদেশ ও মালয়েশিয়া: দুই প্রধানমন্ত্রীর টেলিফোনে শুভেচ্ছা বিনিময় 4:23 PM রমাদান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি খেলাফত মজলিসের 4:09 PM একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার 4:03 PM পুনঃভর্তির ফি নিয়ে সিদ্ধান্ত আগামী শিক্ষাবর্ষ থেকে: শিক্ষা প্রতিমন্ত্রী 3:54 PM সাধারণ মানুষকে জিম্মি করে কোনো কর্মসূচি নয়: র‍্যাব ডিজি 3:49 PM আগের বাণিজ্য চুক্তিগুলো পর্যবেক্ষণ করবে বর্তমান সরকার: বাণিজ্যমন্ত্রী 3:39 PM ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসি’র 9:21 PM বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত?