• জাতীয়

    জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

      প্রতিনিধি 18 February 2026 , 11:40:01 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নবগঠিত মন্ত্রিসভা গঠনের পর মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রথমে ব্যক্তিগতভাবে ও পরবর্তীতে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন প্রধানমন্ত্রী।

    বিজ্ঞাপন

    গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। দলটি এককভাবে ২১২টি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথ সুগম করে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে বিজয়ী হয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে।

    ৫০ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর মাধ্যমে ২০ বছর পর সরকার গঠন করল বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    এর আগে মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:40 AM জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা 11:34 AM আজ সচিবালয়ে প্রথম দিন প্রধানমন্ত্রীর 11:31 AM প্রধানমন্ত্রীর হাতে গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় 10:44 PM সৌদিতে বুধবার থেকে রোজা শুরু 10:40 PM প্রধানমন্ত্রীর একান্ত ও সহকারী একান্ত সচিব নিয়োগ 9:17 PM মাঠ থেকে মন্ত্রিসভায়: ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবক আমিনুল হক 8:54 PM মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ 8:35 PM বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান 8:29 PM প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ 7:52 PM স্বাধীনতার পর প্রথমবার পঞ্চগড়-২ থেকে বিএনপির প্রতিমন্ত্রী