• বাণিজ্য

    রমজান উপলক্ষে সারা দেশে ট্রাকে করে পণ্য বিক্রির উদ্যোগ টিসিবির

      প্রতিনিধি 15 February 2026 , 4:31:16 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশে ট্রাকে করে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। 

    বিজ্ঞাপন

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে বিশেষ ট্রাকসেলের মাধ্যমে ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়া হবে।

    রোজায় নিয়মিত পণ্য হিসেবে তেল, ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও বিক্রি করা হবে। তবে ট্রাকসেলের আওতায় পণ্যের নির্ধারিত পরিমাণ ও মূল্য পরে জানানো হবে।

    টিসিবি আরো জানায়, রমজান মাস শুরুর আগের দিন থেকেই ট্রাকসেল কার্যক্রম শুরু হতে পারে। এই উদ্যোগের মাধ্যমে নিম্ন ও মধ্যআয়ের মানুষের জন্য রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্য নিয়েছে টিসিবি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:31 PM রমজান উপলক্ষে সারা দেশে ট্রাকে করে পণ্য বিক্রির উদ্যোগ টিসিবির 4:22 PM পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা 4:09 PM ১৮ ফেব্রুয়ারী থেকে রমজান মাসের পুরাটাই হাইস্কুল বন্ধ: হাইকোর্টের নির্দেশ 3:50 PM সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে: সেনাপ্রধান 2:55 PM যমুনায় থাকবেন নতুন প্রধানমন্ত্রী 2:33 PM অগোচরে চলে গেল সুন্দরবন দিবস 2:03 PM সোমবার বিকালে বাইতুল মোকাররমের উত্তর গেইটে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল 1:28 PM সাময়িক নিষেধাজ্ঞা স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ 12:56 PM এবার জ্যাকুলিনকে হেলিকপ্টার দিলেন প্রেমিক 12:12 PM ভারত-পাকিস্তান মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে কে?