• জাতীয়

    নেদারল্যান্ডসের উদ্দেশে ফয়েজ আহমদ তৈয়্যব

      প্রতিনিধি 14 February 2026 , 9:27:40 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে ৫৮৩ তে নেদারল্যান্ডসের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন তিনি।

    ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের জন্য ডাক, টেলিযোগযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। এরপর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় খালি হলে প্রায় এক বছর আগে অর্থাৎ সে বছরের ৫ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় এই মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি অ্যাডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ পদে ছিলেন।

    বিজ্ঞাপন

    ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশের প্রযুক্তি খাত নিয়ে কাজ করার জন্য নেদারল্যান্ডসের নাগরিক ফয়েজ তৈয়্যবকে নিয়ে আসে অন্তর্বর্তী সরকার।

    গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই ইউনূস সরকারের উপদেষ্টা এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিভিন্ন কর্মকর্তাদের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল।

    দেশের বিমানবন্দরে যাত্রী আসা-যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে, ফয়েজ তৈয়্যব আজ সকাল ৯টা ৫৫ মিনিটে দুবাইগামী এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছেন। তার চূড়ান্ত গন্তব্যস্থল নেদারল্যান্ডস। বাংলাদেশ ত্যাগের সময় ফয়েজ তার নেদারল্যান্ডসের পাসপোর্ট NMF001DH5 ব্যবহার করেছেন। বিমানবন্দর গোয়েন্দা শাখার সূত্র জানায়, দেশত্যাগে বা বিদেশ গমনে ফয়েজ তৈয়্যবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না থাকায় বিমানবন্দরে তার বহির্গমনে কোনো বাধা দেওয়া হয়নি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:27 PM নেদারল্যান্ডসের উদ্দেশে ফয়েজ আহমদ তৈয়্যব 9:18 PM প্রহসনের নির্বাচন, তবে আলোচনায় বসতে আপত্তি নেই- সজীব ওয়াজেদ জয় 8:58 PM ভোট কারচুপির অভিযোগ, আইনি ব্যবস্থা নিচ্ছে জামায়াত 8:16 PM রোববার ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান 8:04 PM ৩ যুগ পর আবার পুরুষ প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা পাচ্ছে বাংলাদেশ 5:03 PM ঢাকা-১৬ আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, দাবি আমিনুল হকের 4:48 PM চাঁদপুরে দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নব নির্বাচিত এমপি 4:46 PM তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে নরেন্দ্র মোদীকে 4:00 PM ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: তারেক রহমান 3:53 PM নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি