• রাজনীতি

    কুড়িগ্রাম ৪ আসনে জামায়াত প্রার্থী জয়ী

      প্রতিনিধি 12 February 2026 , 10:00:39 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর এবং চিলমারী) আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান জয়ী হয়েছেন।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই তথ্য পাওয়া গেছে।

    দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী মোট ১৩০টি কেন্দ্রে পেয়েছেন ৭৮ হাজার ৯৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও তার বড় ভাই আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট।

    বিজ্ঞাপন

    দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৮। এ ব্যবধানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

    এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী হাফিজুর রহমান ৯ হাজার ৪৪৯ ভোট পেয়েছেন।

    ফলাফল ঘোষণার পর সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থানে তারা মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন। তবে সার্বিকভাবে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

    এদিকে, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও সমর্থকরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:36 PM চাকরি দিচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, এসএসসি পাসেও আবেদনের সুযোগ 4:57 PM এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা 4:30 PM রাজধানীতে পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার 3:59 PM রাজধানীতে বিক্ষোভের ডাক দিলো জামায়াত নেতৃত্বাধীন ১১ দল 3:30 PM একলাফে এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা 3:16 PM প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতাদের সাক্ষাৎ 3:04 PM প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হচ্ছেন বিজন কান্তি সরকার 1:50 PM শর্ত ভাঙায় জামিন বাতিল, ফের কারাগারে নোবেল 1:30 PM হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট 12:54 PM ফারিণের কাঁধে ও জ্যোতির কোমরে হাত দিয়ে সমালোচনার মুখে শাকিব খান