• জাতীয়

    জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

      প্রতিনিধি 12 February 2026 , 7:46:30 প্রিন্ট সংস্করণ

    ছবি : ক্যাপটেইন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৭টা থেকে। এরই মধ্যে কেন্দ্রগুলোতে উপস্থিত হয়েছেন ভোটাররা। কেন্দ্রের বাইরে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় রাজধানীসহ দেশের অসংখ্য কেন্দ্রে এমন চিত্র দেখা গেছে।

    ২৯৯টি আসনে নির্বাচন হচ্ছে আজ। শেরপুর–৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ঐ আসনটিতে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।

    বিজ্ঞাপন

    ক্যাপটেইন্স টিভির প্রতিবেদকেরা বিভিন্ন কেন্দ্র থেকে জানিয়েছেন, ভোট দিতে সকাল ৬টা থেকেই লাইনে দাঁড়িয়েছেন ভোটারেরা। কেন্দ্রগুলোতে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে সতর্ক অবস্থান নিয়েছেন।

    বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে সাড়ে ৪টার সময় লাইনে দাঁড়ানো ভোটারদের ভোট নেয়া হবে।

    জুলাই গণ-অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার ভোট দেবেন।

    এই নির্বাচনে অংশগ্রহণকারী দল ৫০ (ইসিতে নিবন্ধিত)। মোট প্রার্থী ২ হাজার ২৮ জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী: ২৭৩ জন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:46 AM জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু 9:07 PM জয়-পরাজয় মেনে নেয়ার আহ্বান সিইসি’র 8:20 PM রাত পোহালেই বহুল প্রত্যাশিত ও আলোচিত ‍২ ভোট 7:54 PM সৈয়দপুরকাণ্ড নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: মাহদী আমিন 7:15 PM গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আওয়ামী লীগ, ৩ ভাগে বিভক্ত ভোট ব্যাংক 6:03 PM অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? 5:43 PM প্রধান বিচারপতি ভোট দেবেন, ধানমন্ডি মহিলা কলেজ কেন্দ্রে 5:39 PM ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি 5:37 PM ‘ফ্রী অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করলেন তারেক রহমান 5:35 PM উচ্চশিক্ষা ও আর্থিকভাবে স্বাবলম্বী হলে এগিয়ে যাবে নারীরা: ডয়েচে ভেলেকে তারেক রহমান