• জাতীয়

    গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণ: ঢাকার বার্ন ইন্সটিটিউটে ভর্তি ২১ জন

      প্রতিনিধি 9 February 2026 , 8:12:20 প্রিন্ট সংস্করণ

    গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণ: ঢাকার বার্ন ইন্সটিটিউটে ভর্তি ২১ জন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গাজীপুরে বিএনপির মিছিলে যোগ দিতে একটি ঘর থেকে গ্যাস বেলুন বের করার সময় এর বিস্ফোরণ হয়েছে। এতে অনেকেই দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ২১ জনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের বেশিরভাগই তরুণ।

    রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলার টঙ্গী উপজেলার মাজার বস্তি এলাকায় স্থানীয় বিএনপির নির্বাচনি অফিসে এই দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় দগ্ধদের বার্ন ইন্সটিটিউটে আনা হয়।

    বিজ্ঞাপন

    আহতরা হলেন-হৃদয় (২২), রমজান (১৮), তানিস (১৮), হাসনাত (১৮), শ্রাবণ (২০), আকাশ (১৮), রাফি (১২), নিরিয়ন (২২), হাসু (৩৮), নুরু (১৮), সিয়াম (১৬), ইমাম (১৪), বিজয় হাসান (১৬), মারুফ (২২), আল আমিন (২১), রাব্বি (১১), মিনহাজ (১৭), অনিক (২৭), ইমরান (১৭), বিপ্লব (১৭), রুবেল (৩৪)।

    বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। দগ্ধ সবাই শঙ্কামুক্ত উল্লেখ করে তিনি জানান, আহতদের শরীর ৫ থেকে ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

    স্থানীয়রা জানান, বিকেলে টঙ্গীর মাজার বস্তি এলাকায় স্থানীয় বিএনপির নির্বাচনি অফিসে অনেকগুলো গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। দগ্ধদের প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাদের ঢাকায় নেয়া হয়।

    টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ, মো. শাহিন আলম জানান, আহত বেশ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য অনুসন্ধান করা হচ্ছে।

    সুত্র: একাত্তর অনলাইন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:12 PM গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণ: ঢাকার বার্ন ইন্সটিটিউটে ভর্তি ২১ জন 7:59 PM ইএএসডি’র জরিপ: নির্বাচনে বিএনপি জোট-২০৮ এবং জামায়াত জোট ৪৬ আসন পেতে পারে 7:46 PM শিগগিরই জানা যাবে উপদেষ্টাদের সম্পদের হিসাব তথ্য: শফিকুল আলম 7:32 PM প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে নৈতিকভাবে ভাবতে হবে: জামায়াত আমীরের ভাষণ 7:19 PM নির্বাচনের আগ মুহূর্তে ১৫৩ পুলিশ, এসআই থেকে ইন্সপেক্টর হলেন 7:09 PM ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা 6:58 PM সুরাইয়া আখতার-ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক 6:48 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন বিচারপতি নাইমা হায়দার 6:21 PM ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল নিতে পারবেন: ইসি সানাউল্লাহ 6:13 PM রাজধানীতে ৩৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার