• জাতীয়

    ​ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজকে অপসারণ

      প্রতিনিধি 9 February 2026 , 2:52:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে সরিয়ে দিয়েছে সরকার। সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত  প্রজ্ঞাপনে এই প্রশাসককে সরিয়ে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান দায়িত্ব দেওয়া হয়।

    ​মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে এ দায়িত্ব দেওয়া হলো।

    বিজ্ঞাপন

    ​প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগকৃত প্রশাসক সুরাইয়া আক্তার জাহান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজের বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই নতুন দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’পাবেন, তবে অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা পাবেন না।

    এর আগে গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। এর আগে গত ১ ফেব্রুয়ারি দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা আদালত তাকে দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:25 PM কাশিয়ানীর পারুলিয়ায় প্রীতি ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগ 5:21 PM বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ 5:09 PM লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা 4:49 PM দুস্থ অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো জিইসি ফাউন্ডেশন 4:33 PM ঈদে হল কাঁপাচ্ছে “ধুরন্ধর ২”, বের হয়েই দর্শকের এক কথা-“মাস্ট ওয়াচ” 4:27 PM মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাসুদ চৌধুরীকে 3:55 PM ৭ দিনের মধ্যে আসাদগেট-শ্যামলীর সব ক্লিনিক পরিদর্শন: স্বাস্থ্যমন্ত্রী 2:47 PM মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, তেল সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে শঙ্কা 2:24 PM সাভারের সিরিয়াল কিলার সম্রাট ঢাকা মেডিকেলে মারা গেছেন 2:13 PM উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর